আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৯ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মহান ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করেন। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন ও দোয়া-মোনাজাতে অংশ নেন তারা।
এর আগে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

0 coment rios: