শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার–এ ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর তিনি দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহিদ বেদিতে পুনরায় ফুল দেন।

এর আগে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রীর পর শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন।

শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: