শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

অটোয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ, আবেদন শেষ ৩০ এপ্রিল

ইউনিভার্সিটি অব অটোয়ায় স্কলারশিপ, আবেদন চলছে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে

কানাডার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান University of Ottawa ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপটির নাম University of Ottawa Admission Scholarship

বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কানাডার রাজধানী Ottawa-এর কেন্দ্রে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়টি ইংরেজি ও ফরাসি—দুই ভাষাতেই পাঠদান করে। আধুনিক গবেষণাগার, সমসাময়িক শিক্ষাপদ্ধতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে এটি উচ্চশিক্ষার জনপ্রিয় গন্তব্যগুলোর একটি।

সুযোগ-সুবিধা

  • স্নাতকোত্তর প্রোগ্রাম: বছরে ৭,৫০০ কানাডিয়ান ডলার

  • পিএইচডি প্রোগ্রাম: বছরে ৯,০০০ কানাডিয়ান ডলার

আবেদনের যোগ্যতা

  • আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

  • উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে

  • আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে

আবেদনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন লিংক


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: