শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

৪ কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দিতে চাই: তারেক রহমান



বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রায় ৪ কোটি গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই উদ্যোগ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত বিএনপির নির্বাচনী ইশতেহার-২০২৬ উপস্থাপনকালে এসব প্রতিশ্রুতির কথা জানান তিনি।

ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, এই সহায়তা একজন নারীর জন্য সাহস ও আত্মবিশ্বাসের উৎস হবে। প্রাপ্ত অর্থ তিনি তার সন্তানের খাদ্য ও স্বাস্থ্যসেবায় ব্যয় করতে পারবেন। পরবর্তীতে চাইলে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমেও অর্থনীতিতে ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে ধীরে ধীরে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং আগামী সাত বছরের মধ্যে একটি বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই দেশকে স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়াই বিএনপির মূল লক্ষ্য।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: