মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

মবের চেষ্টা হলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে মব বা সহিংসতার চেষ্টা হলে শুধু ওই কেন্দ্র নয়, পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেউই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, আগের নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা রয়েছে।

আইজিপি আরও বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। কেন্দ্রীয় নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য নির্বাচনী নিরাপত্তায় কাজ করছেন।

নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: