মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

এখন আমার যাওয়ার পালা: প্রধান উপদেষ্টা

 


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায়ের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আজ তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন।

ভাষণে তিনি দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচন প্রশংসনীয় নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস বলেন, ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন কেমন হওয়া উচিত—এবারের নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরও জানান, গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার অনুরোধে ১৮ মাস আগে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন দায়িত্ব হস্তান্তরের সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: