চিত্রনায়িকা শবনম বুবলী স্পষ্ট জানালেন, অভিনেতা শাকিব খান-এর সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো বিচ্ছেদ হয়নি। ফলে নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না।
ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে একটি পডকাস্টে অতিথি হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। সঞ্চালকের প্রশ্ন ছিল—তিনি কবে আবার বিয়ে করছেন? জবাবে বুবলী বলেন, শুরুতেই পরিষ্কার করে দিচ্ছেন, তার ডিভোর্স হয়নি। তাই বিয়ে নিয়ে আলোচনা অপ্রাসঙ্গিক।
শাকিব খানের জন্য নতুন পাত্রী খোঁজার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এটি ব্যক্তিগত বিষয়। যার যার সিদ্ধান্ত, সে নিজেই নেবে।
নিজের বৈবাহিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বুবলী বলেন, একজন মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা—‘অতীত’ বলে কোনো আলাদা স্ট্যাটাস নেই।
সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে তিনি জানান, ভুল বোঝাবুঝি বা অভিমান হতেই পারে, আবার সেগুলো মিটেও যায়। তবে একটি বিষয় তিনি জোর দিয়ে বলেন—তাদের কখনো ডিভোর্স হয়নি। বিভ্রান্তি থাকলে সেটি দূর করতেই এ ব্যাখ্যা দিয়েছেন।
পডকাস্টে তিনি শুধু সংসারের বিষয়ই নয়, নিজের প্রথম প্রেম ও মিডিয়াপাড়ার নানা আলোচনাও খোলামেলা তুলে ধরেন।


0 coment rios: