সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

শ্যামপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

শ্যামপুরে চুরির অভিযোগে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

রাজধানীর শ্যামপুর-এর পোস্তগোলা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর একটি নতুন প্রকল্পের ভেতরে রড চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রড চুরির সময় স্থানীয় লোকজন টের পেয়ে তাকে ধরে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ-আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: