ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য সংসদ অধিবেশন চলাকালে এক সহকর্মী এমপির বক্তব্যের বিরুদ্ধে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বিচার দাবি করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন। এ সময় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সংসদে উপস্থিত এক সদস্য তার এবং আরও দুই নারী সহকর্মীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
রুমিন ফারহানা বলেন, এ ধরনের বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং তা সংসদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পিকারের কাছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিষয়টি সংসদের নজরে আনা জরুরি এবং স্পিকার যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন।





0 coment rios: