শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমলো, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকান


দেশে জ্বালানি ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে জ্বালানি খরচ ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং আপাতত নতুন যানবাহন কেনা বন্ধ রাখা হবে।


এছাড়া শপিং মল ও সব ধরনের দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


ব্যাংক খাতেও আনা হয়েছে পরিবর্তন। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।


সরকার বলছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: