শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিকল্প উৎসে ঝুঁকছে সরকার, মালয়েশিয়া-ইন্দোনেশিয়া-কাজাখস্তান থেকে তেল আমদানি শুরু


দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে তেলের সরবরাহ ব্যবস্থা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পথ খুঁজছে।


তিনি আরও জানান, সাধারণ মানুষের ওপর প্রভাব কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে এবং সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: