সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী বলেন, সরকার সরাসরি ইলিশ রপ্তানি করে না। প্রতিবেশী দেশ ভারতে যে ইলিশ পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উদ্যোগের অংশ হিসেবে দেওয়া হয়ে থাকে।

ইলিশের উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে দামও কমবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে জনপ্রিয় এই মাছ।

এদিকে জাটকা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জাটকা ধরা, বিক্রি বা মজুদ থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: