মৌলভীবাজারে অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের জন্য বরাদ্দকৃত সরকারি আর্থিক সহায়তা গ্রহন করেছেন মৌলভীবাজার জেলা বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, মৌলভীবাজার - রাজনগর (৩) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের মনোনীত জেলা বি.এন.পি সাধারণ সম্পাদক প্রার্থী, দৈনিক স্বাধিনতা চেতনা সম্পাদক বকশী মিজবা উর রহমান। এ বিষয়টি এখন চায়ের নগরী খ্যাত মৌলভীবাজারের টক অব দ্যা টাউন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সংবাদ কর্মী জানায়, প্রকৃত পক্ষে যেসব সাংবাদিক দীর্ঘদিন ধরে অসুস্থতা ও আর্থিক সংকটে ভুগছেন, তাদের জন্য এই সহায়তা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সেই তালিকায় রাজনৈতিক পরিচয়ের এমন একজন প্রভাবশালী নেতার নাম অন্তভূক্ত হওয়া অত্যন্ত লজ্জার । সাংবাদিকদের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি অনৈতিক এবং প্রকৃত প্রাপকদের প্রতি চরম অবিচার। তাদের মতে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে সহায়তা কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করবে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই দ্রুত তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত নেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে, সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন মৌলভীবাজারের সচেতন নাগরিক সমাজ।


.jpeg)










0 coment rios: