Global Header Bottom
উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ এবং বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মৎস্যচাষী, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

উল্লাপাড়ায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়ার সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শাহজাহান আলী, সাবেক মেয়র বেলাল হোসেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কার্পজাতীয় মাছের সঙ্গে চাপিলা মাছ চাষ করে সফলতা অর্জন করায় মৎস্যচাষী রবিউল ইসলাম নয়নকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়া আরও দুই মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়।

আলোচনা সভা শেষে উপজেলার নির্ধারিত জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি এবং মৎস্য খাতের উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষী ও সাধারণ মানুষের সচেতনতা প্রয়োজন। অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলাতেও পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।

এসব উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এসব কর্মসূচিতে বক্তারা দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer