Global Header Bottom
ঝিনাইগাতীতে পৌনে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ-সার

ঝিনাইগাতীতে পৌনে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ-সার

ঝিনাইগাতীতে পৌনে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ-সার

মারুফুর রহমান ফকির, জেলা প্রতিনিধি, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো ও কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। সরিষা একটি সম্ভাবনাময় তেলজাতীয় ফসল। এর আবাদ বাড়লে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলের আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখবে। কৃষির উন্নয়নে কৃষকদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর।

উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৩ হাজার ৭৫০ কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ সহায়তার মাধ্যমে সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়বে এবং রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer