বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টি কোনাবাড়ী থানার দাওয়াতী র্যালি
জাকের পার্টির প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহসূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) স্মরণে আগামী ২৩, ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি ২০২৭ ইং তারিখে ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উপলক্ষে কোনাবাড়ীতে দাওয়াতী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ ইং-এর দাওয়াত সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাকের পার্টি গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্টো থানার উদ্যোগে এক বর্ণাঢ্য দাওয়াতী র্যালি অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ী মেট্টো থানা জাকের পার্টির সভাপতি মিজানুর রহমান এর নেতৃত্বে এই র্যালি অনুষ্ঠিত হয়।র্যালিটি কোনাবাড়ী বিসিকের এক নম্বর গেট থেকে শুরু করে আমবাগ রোডে পিএন কম্পোজিট
কারখানার সামনে দিয়ে আমবাগ নজর দীঘি এলাকায় এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায়
উল্লেখিত তারিখে অংশগ্রহণের জন্য সবাইকে দাওয়াত দেন জাকের পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাকের
পার্টির নব নিযুক্ত সভাপতি মানিক সরকার,সাধারণ সম্পাদক আরিফুর রহমান,কেন্দ্রীয় যুব ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক
আব্দুস সালাম দেওয়ান,জাকের পার্টি শ্রমিক ফ্রন্টের গাজীপুর জেলার সভাপতি মহিউদ্দিন দেওয়ানসহ উক্ত দাওয়াতী র্যালিতে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থকসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি ও দাওয়াতী কার্যক্রমে আসন্ন মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০২৭ ইং-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন কোনাবাড়ী মেট্রো থানা জাকের পার্টির সভাপতি মো. মিজানুর রহমান । এসময় উক্ত মহাপবিত্র অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও অনুসারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পরিশেষে বিশ্ববাসীর জন্য দোয়া ও উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।