Global Header Bottom
খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম কি‌শোরী উদ্ধার

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম কি‌শোরী উদ্ধার

খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম কি‌শোরী উদ্ধার

খুলনার দিঘলিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বিদ্যালয়ের বাথরুম থেকে নন্দিনী রায় নামে এক দশম শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিদ্যালয়ের পাশের একটি ভবনের নির্মাণশ্রমিকরা তাকে উদ্ধার করেন। বর্তমানে ওই শিক্ষার্থী খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দিনী রায় দিঘলিয়া উপজেলার মুক্তিশ্বর রায়ের মেয়ে এবং গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিদ্যালয়ে পাঠদান শেষে বাথরুমে যাওয়ার পর পেছন থেকে অজ্ঞাত কেউ বা কয়েকজন তাকে মারধর করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে বলে অভিযোগ উঠেছে। পরে জ্ঞান ফিরলে সে দেখতে পায়, তার হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রয়েছে।

এ সময় বাথরুমের ভেতর থেকে তার চিৎকার শুনতে পান বিদ্যালয়ের পাশের একটি ভবনে কাজ করা কয়েকজন নির্মাণশ্রমিক। পরে তারা এগিয়ে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কী কারণে এবং কারা ওই শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে হামলাকারীদের সে দেখতে পায়নি এবং এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer