Global Header Bottom
চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, আটক যুবক

চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, আটক যুবক

চাঁদপুরে স্কুলব্যাগে মিলল ২৮৩৬ পিস ইয়াবা, আটক যুবক

চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় হাশিম খান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড়সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে হাশিম খানকে আটক করে তল্লাশি করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ওই যুবক নিজের হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁদপুর শহরে স্কুলব্যাগে বিপুল পরিমাণ ইয়াবা বহনের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer