Global Header Bottom
চাঁদপুরে হোটেল ও আবাসিক বোর্ডিংয়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরে হোটেল ও আবাসিক বোর্ডিংয়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুরে হোটেল ও আবাসিক বোর্ডিংয়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁদপুর সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে গ্রিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ভাই ভাই আবাসিক বোর্ডিংকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়।

অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স না থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে সরবরাহ না করার বিষয়টি পরিলক্ষিত হয়।

এসব অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে চিহ্নিত অনিয়ম সংশোধন এবং প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স গ্রহণ, ভোক্তাদের প্রতিশ্রুত সেবা নিশ্চিত করা এবং প্রচলিত আইন মেনে চলা বাধ্যতামূলক। কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে ব্যবসা পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনসাধারণের স্বার্থ রক্ষা, ব্যবসাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসন, চাঁদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer