পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
‘ডায়াবেটিসে দেরী নয়, ব্যবস্থানিন এখনই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি বণার্ঢ্য র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি আবু আলা মওদুদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাফিজার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ (অব.) প্রফেসর শাহজাহান মিয়া, আলহাজ্ব আবু তালেব সরকার তারা, ডা. সায়েদ মিয়া, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাক আহম্মেদ, পলাশবাড়ী মডেল প্রেস কাবের সভাপতি রবিউল হোসেন পাতা, পলাশবাড়ী প্রেস কাবে সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সমিতির ডা. বদরুল আলম, ঔষধ কোম্পানী প্রতিনিধিদের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ সিনিয়র এমপিও আকতারুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলাম, মুকুল আহম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।