টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
গাজীপুরের টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী, মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা-পুলিশের বিভিন্ন ইউনিট থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের শনাক্ত এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে টঙ্গী পূর্ব থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।