সিরাজগঞ্জের ধোপাকান্দিতে কুয়াশার ভোরে হাঁটার সময় ট্রাকচাপায় দুই স্থানীয় বাসিন্দা নিহত
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন ধোপাকান্দি এলাকায় ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
আজ সকালে পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন—স্থানীয় ধোপাকান্তি এলাকার বাসিন্দা মো. আব্দুল আলীম ও ঠান্ডু সরকার।
হাটিকুমরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সকালে ফজর নামাজ শেষে প্রাতঃভ্রমণ করার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁরা পিষ্ট হয়ে মারা যান।
তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
dhaka71/এম নূরে এলাহী
← আগের নিবন্ধ
সিরাজগঞ্জে যানজট নিরসনে নিবন্ধিত সিএনজিতে যুক্ত হলো ‘কিউআর কোড’ স্টিকার
পরের নিবন্ধ →