Global Header Bottom
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, অবস্থান স্পষ্ট করল দিল্লি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, অবস্থান স্পষ্ট করল দিল্লি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, অবস্থান স্পষ্ট করল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ভারত। একই সঙ্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও ভারতের পক্ষ থেকে তাঁকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, এসব আমন্ত্রণ ইতোমধ্যে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

এদিকে একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের বিদ্যমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

রণধীর জয়সওয়াল বলেন, “ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে আমাদের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো অব্যাহত আছে। আর আপনারা যে অতিরিক্ত সরবরাহের অনুরোধের কথা বললেন, সেটি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজেদের শোধনক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় রেখে পর্যালোচনা করা হবে।”

ভারতের পক্ষ থেকে একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের আমন্ত্রণ নিশ্চিত করায় ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer