Global Header Bottom
পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে রেঞ্জ, মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) এবং উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া মেট্রোরেল এমআরটি পুলিশের পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) জেরিন আখতারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), টাঙ্গাইল এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. জাহাঙ্গীর আলমকে অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), পিটিসি নোয়াখালীতে পদায়ন করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান সাত্তারকে পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পিটিসি খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন পাওয়া অন্য কর্মকর্তাদেরও সংশ্লিষ্ট ইউনিট ও পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer