Global Header Bottom
সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদ, জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদ, জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদ, জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে নিজ বাড়িতে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ রাখার দায়ে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর বাড়ি থেকে ৯০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন।

অভিযানকালে বাড়ি থেকে ১৮ বস্তায় মোট ৯০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। অনুমোদিত ডিলার না হয়েও ব্যক্তিগত বাড়িতে সার মজুদ রাখার দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী, জব্দ করা সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer