Global Header Bottom
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এই দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মক্কায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে তিনি মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি, ক্ষমা, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। একই তারিখে তিনি ইন্তেকাল করেন।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার সময়ে মহানবী (সা.) সত্য ও ন্যায়ের বার্তা নিয়ে আবির্ভূত হন। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন এবং দীর্ঘ ২৩ বছর ইসলামের বাণী প্রচার করেন। তাঁর নেতৃত্বে মদিনায় প্রতিষ্ঠিত হয় একটি কল্যাণভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছেন। মসজিদে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার পাশাপাশি অনেকে নফল নামাজ ও রোজা পালন করছেন।

এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাও সাজানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনও দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। মাইজভান্ডারিসহ বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, ভালোবাসা, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer