Global Header Bottom
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ।

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ।

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ।

রবিবার ০৮ নভেম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন কেরুনতলী খাল এলাকায় আজ ৮ নভেম্বর ২০২৬ ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer