Global Header Bottom
খুলনায় র‌্যাবের অভিযান, ৩৪০ বোতল মাদক ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযান, ৩৪০ বোতল মাদক ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

খুলনায় র‌্যাবের অভিযান, ৩৪০ বোতল মাদক ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য ও ১ দশমিক ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রোববার (১৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৬ জানায়, অভিযানে ১৮০ বোতল Wincerex ও ১৬০ বোতল Eskuf, যা ফেন্সিডিল সদৃশ বলে জানিয়েছে সংস্থাটি, এবং ১ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাজ্জাদ হোসেন (২৬), পিতা বাবলু মোল্লা, খুলনা সদর এবং মো. আতাউর রহমান (৩৫), পিতা গোলাম সরোয়ার, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer