Global Header Bottom
রূপসায় ফখরুলকে গুলি করে হত্যা, প্রধান আসামি কাটাপ্পা গ্রেপ্তার

রূপসায় ফখরুলকে গুলি করে হত্যা, প্রধান আসামি কাটাপ্পা গ্রেপ্তার

রূপসায় ফখরুলকে গুলি করে হত্যা, প্রধান আসামি কাটাপ্পা গ্রেপ্তার

খুলনার রূপসায় ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান আসামি ও কথিত শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

রোববার (১৬ আগস্ট) ভোরে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানি ও যশোর ক্যাম্পের যৌথ অভিযানে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসার মেসার্স রূপসা ব্রিকসের কার্যালয়ে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা ফখরুল ইসলামকে পিস্তল দিয়ে গুলি করার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer