Global Header Bottom
নিরপেক্ষ সাংবাদিকতাই খুলনার উন্নয়নে সহায়ক হবে

নিরপেক্ষ সাংবাদিকতাই খুলনার উন্নয়নে সহায়ক হবে: কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

নিরপেক্ষ সাংবাদিকতাই খুলনার উন্নয়নে সহায়ক হবে: কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা

খুলনার উন্নয়নকে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সোমবার সকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃবৃন্দ কেডিএ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তারা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতবিনিময়কালে অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, সাংবাদিকদের দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। খুলনার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সাংবাদিক ইউনিয়নের উচিত সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক শেখ লিয়াকত হোসেন, সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, আমজাদ আলী লিটন ও মাসুদ খান পলাশ।

সাক্ষাৎকালে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে শুভেচ্ছা জানান এবং খুলনার উন্নয়নে তাঁর বাস্তবমুখী পরিকল্পনা ও উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer