Global Header Bottom
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুরে র‌্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ চারজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানার বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়ার বাসিন্দা মো. রবিউল ইসলাম (৪৬) ও ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা এলাকার জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের মো. আসলাম ব্যাপারী (২৬)।

র‌্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারুপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের ৪৮ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer