Global Header Bottom
মাহবুব ব্রাদার্সের লিজ বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রি

মাহবুব ব্রাদার্সের লিজ বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রিসেন্ট জুট মিল চালুর দাবি

মাহবুব ব্রাদার্সের লিজ বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রিসেন্ট জুট মিল চালুর দাবি

খুলনায় মাহবুব অ্যান্ড কোংয়ের নেওয়া লিজ বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্রিসেন্ট জুট মিল পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ক্রিসেন্ট জুট মিল লিজ নেওয়ার পর পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে শুক্রবার বিকেলে খালিশপুরে এ কর্মসূচি পালন করেন বন্ধ হয়ে যাওয়া জুট মিলগুলোর শ্রমিকরা।

জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বিকেল ৫টার দিকে বন্ধ থাকা প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট গেট এলাকায় বিআইডিসি রোডে সমবেত হন। পরে তারা মিল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেন। বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আবুল কালাম জিয়া, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ফারুক হোসেন হিলটন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ও সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদারসহ শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল হিসেবে চালু না করে মুরগির ফিড কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে থাকা জুট মিল শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

তারা অবিলম্বে ফিড কারখানা চালুর উদ্যোগ বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পাটকল হিসেবে পুনরায় চালু করার দাবি জানান। একই সঙ্গে মাহবুব অ্যান্ড কোংয়ের লিজ বাতিল করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মিলটি পরিচালনার দাবি জানান তারা।

এ ছাড়া ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক কামরুল ইসলামকে প্রত্যাহারের জন্য বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer