Global Header Bottom
রায়গঞ্জে বাসে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

রায়গঞ্জে বাসে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

রায়গঞ্জে বাসে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মোছা. বেগম (৬৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের রায়গঞ্জ থানার দাথিয়া দিগর এলাকায় হানিফ ফুড ভিলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোছা. বেগম দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

র‍্যাব-১২ জানায়, রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দীর্ঘদিন ধরে দিনাজপুর সীমান্ত এলাকা থেকে ইনজেকশন সংগ্রহ করে গণপরিবহনে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

র‍্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer