Global Header Bottom
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আইনুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংসদ সদস্য ভিপি আইনুল হক তাঁর ফেসবুক লাইভে অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

লাইভে আইনুল হক বলেন, দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে একজন সংসদ সদস্যও নিরাপদে নেই বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এমপির সঙ্গে থাকা সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে নিজেরাই গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, “আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

এদিকে ঘটনার বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer