Global Header Bottom
শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জবি ভিস

শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জবি ভিসি

শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জবি ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়; নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ তৈরি করা। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতি রয়েছে। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করলেও নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধের জায়গায় পিছিয়ে থাকে। তাই শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, এমন শিক্ষার্থী তৈরি করতে হবে, যারা ভবিষ্যতে সমাজ ও দেশের অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে এবং দেশ ও সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তনের চেষ্টা করবে। একজন শিক্ষার্থীকে নীতি-নৈতিকতার দিক থেকে সবার ঊর্ধ্বে রাখার লক্ষ্যেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

জবি উপাচার্য আরও বলেন, বিশ্বের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বিকাশ ঘটাতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মানবিক ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি গ্রহণ করেছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আনন্দময় ও কার্যকর করে তোলা। কর্মসূচিটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

এ ছাড়া বক্তব্য দেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer