Global Header Bottom
শেখ হাসিনা ফিরবেন, তিন কারণে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা ফিরবেন, তিন কারণে মনে করেন রুমিন ফারহানা

শেখ হাসিনা ফিরবেন, তিন কারণে মনে করেন রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন তিনি এমনটা মনে করেন, ‘ঠিকানা’ টকশোতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘ঠিকানা’ টকশোতে আলোচনার একপর্যায়ে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ ওঠে।

উপস্থাপক খালেদ মুহিউদ্দীন বলেন, অনেকে মনে করেন আওয়ামী লীগ যে সাহস পাচ্ছে, এর পেছনে রুমিন ফারহানার ভূমিকা রয়েছে। এমনকি তাঁর গবেষণা দলও শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে রুমিন ফারহানার ইতিবাচক বক্তব্যের বিষয়টি উল্লেখ করেছে বলে জানান তিনি।

জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী। একইসঙ্গে আমি একজন লইয়ার। আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে চিন্তা করি, আমি ওই জায়গায় থাকলে কী করতাম।’

এরপর শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে মনে করার পেছনে তিনটি কারণ তুলে ধরেন তিনি।

রুমিন ফারহানার ভাষ্য, শেখ হাসিনার রাজনৈতিক জীবন ও ত্যাগের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি বলেন, ‘উনার রাজনীতি এবং ত্যাগের একটা দীর্ঘ ইতিহাস আছে। উনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে।’

দ্বিতীয় কারণ হিসেবে শেখ হাসিনার নিজের রাজনৈতিক ত্যাগের কথা উল্লেখ করেন রুমিন। তাঁর ভাষ্য, ‘উনার নিজের ত্যাগ আছে সরকারি দল, বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে।’

তৃতীয় কারণ হিসেবে শেখ হাসিনার বয়সের বিষয়টি তুলে ধরেন তিনি। রুমিন বলেন, ‘উনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, উনার এই এত বড় দল, যেটার পেছনে উনার বাবা, উনার পরিবার এবং উনার আত্মত্যাগ—সেই দলটার কী হবে?’

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি উনার জায়গায় থাকতাম, আমি আসতাম।’

রুমিন ফারহানার এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার বিষয়ে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও অবস্থান উঠে এসেছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer