Global Header Bottom
শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠিত: সভাপতি

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠিত: সভাপতি হযরত আলী, সম্পাদক স্বপন

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠিত: সভাপতি হযরত আলী, সম্পাদক স্বপন

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি পুনর্গঠন করে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে পূর্বে জারিকৃত স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটিকে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়েছে।

​রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়। আদেশে সংগঠনের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে সমিতির কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

​নবগঠিত এই কমিটিতে আলহাজ্ব মো. হযরত আলীকে সভাপতি, ইঞ্জিনিয়ার মো. দেলোয়ার হোসেন সাঈদীকে কার্যকরী সভাপতি এবং সাইফুল ইসলাম স্বপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া পাঁচজনকে কো-অপ্ট করে মোট ২০ সদস্যের এই পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিকে পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা, মালিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্য বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চালক ও মালিকদের নিয়ে নিয়মিত উদ্বুদ্ধকরণ সভা আয়োজন এবং সর্বোপরি যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

​পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে এই আদেশের অনুলিপি শেরপুরের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং বিআরটিএ-এর সহকারী পরিচালকের দপ্তরেও পাঠানো হয়েছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে জেলার পরিবহন খাতে আরও সুশৃঙ্খল পরিবেশ ও সেবার মান বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer