Global Header Bottom
৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক সুমা বড়াল, কে এই আলোচিত নারী?

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক সুমা বড়াল, কে এই আলোচিত নারী?

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক সুমা বড়াল, কে এই আলোচিত নারী?

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়া দুই নারীর একজন সুমা বড়াল। তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে তার রাজনৈতিক পরিচয় নিয়ে নানা দাবি থাকলেও তিনি কোন দলের সঙ্গে সরাসরি যুক্ত, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কে এই সুমা বড়াল?

খোঁজ নিয়ে জানা গেছে, সুমা বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার কুরমণি গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা প্রতুল কুমার বড়াল ও সাধনা বড়াল দম্পতির মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সুমা সবার ছোট।

সুমা বড়াল চিতলমারী হাসিনা বেগম বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বাগেরহাট খানজাহান আলী কলেজ থেকে ডিগ্রি পাস করেছেন। বর্তমানে তিনি ঢাকায় আইন বিষয়ে পড়াশোনা করছেন। তিনি অবিবাহিত এবং ভাই লিটন বড়ালের সঙ্গে একই সংসারে থাকেন বলে জানা গেছে।

গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান সুমা বড়াল ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।

এর আগে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা ভাস্কর্য জড়িয়ে ধরে সুমা বড়ালের কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি তিনি নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বলে জানা গেছে।

পরে ৩২ নম্বরে যাওয়ার পর তারা সেখানে উপস্থিত জনতার তোপের মুখে পড়েন। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হয়েছে বলেও জানা গেছে।

সুমা বড়ালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ও মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করছেন। আবার বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এসব ছবি বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করা যায় না। তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো দলিল বা সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

সুমা বড়ালের ভাই লিটন বড়াল বলেন, তাদের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তাদের পরিবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তার বোন বর্তমানে ঢাকায় একটি আইন কলেজে পড়াশোনা করছেন।

তিনি বলেন, সুমা বড়ালের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব আলোচনা চলছে, সেগুলোর সঙ্গে পরিবারের বক্তব্যের মিল নেই।

এদিকে ৩২ নম্বরে যাওয়ার ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Dhaka71/রনিকা বসু (মাধুরী)

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer