এনসিসি ব্যাংকে নিয়োগ, আবেদন করা যাবে ১৬ আগস্ট পর্যন্ত
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস বিভাগের কার্ড ডিভিশনে ‘এও টু অফিসার’ পদে জনবল নেওয়া হবে।
ইতোমধ্যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)
বিভাগ: অপারেশনস, প্রোডাক্ট অ্যান্ড সেলস
পদের নাম: এও টু অফিসার, কার্ড ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা
এ পদে আবেদন করতে প্রার্থীকে এমবিএ, এমবিএম অথবা স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীকে ঢাকায় কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনের নিয়ম জানতে এনসিসি ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের আগে প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সব শর্ত ও নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।