ওয়ালটনে চাকরি, নিয়োগ হবে ১০ জন; আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
দেশীয় ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রিন্টিং মেশিন অপারেটর (ডিজিটাল প্রিন্ট মেশিন ও স্ক্রিন প্রিন্ট মেশিন) পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
ইতোমধ্যে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৪ আগস্ট থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: প্রিন্টিং মেশিন অপারেটর (ডিজিটাল প্রিন্ট মেশিন ও স্ক্রিন প্রিন্ট মেশিন)
পদসংখ্যা: ১০ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
কর্মস্থল: গাজীপুরের কালিয়াকৈর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ন্যূনতম ২০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীকে জেএসসি, জেডিসি অথবা অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এ ছাড়া প্রতিষ্ঠানের নির্ধারিত এসওপি অনুযায়ী মেশিন চালু ও বন্ধ করা এবং উৎপাদন কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ৪ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়ালটনের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬