Global Header Bottom
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১১ আগস্ট, প্রথম ধাপে ডাক পা

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১১ আগস্ট, প্রথম ধাপে ডাক পাচ্ছেন ১,৪৭০ প্রার্থী

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১১ আগস্ট, প্রথম ধাপে ডাক পাচ্ছেন ১,৪৭০ প্রার্থী

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হবে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে প্রথম পর্যায়ে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আগামী ১১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে প্রার্থীদের পিএসসির ওয়েবসাইট থেকে নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি, রোল নম্বরভিত্তিক প্রার্থীদের তালিকা এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ অন্য প্রার্থীদের পরীক্ষার সময়সূচিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer